Kolkata

শনিবার ২১শে জুলাই, শুক্রবার থেকেই শহরে আসা শুরু কর্মী, সমর্থকদের

রাত পোহালেই ধর্মতলা জমে উঠবে লাখো মানুষের ভিড়ে। তৃণমূল কংগ্রেসের তরফে প্রতি বছরই ২১ জুলাই শহিদ দিবস পালন করা হয়। তার উদ্যোগ শুরু হয়ে যায় কয়েকদিন আগে থেকেই। দূরদূরান্ত থেকে মানুষজন আগের দিন থেকেই শহরে হাজির হতে শুরু করেন। যেমন হচ্ছে শুক্রবার সকাল থেকেই। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তো আছেই। এছাড়া দূর দূর থেকে অনেকে শনিবারের সভায় যোগ দিতে একদিন আগেই হাজির হয়েছেন কলকাতায়। সকাল থেকেই মানুষজনের আসা শুরু হয়ে গেছে। যা দিনভরই বজায় থাকবে। তৃণমূলের তরফে এঁদের থাকা, খাওয়ার বন্দোবস্তও করা হয়েছে। সকাল থেকেই ভিড়ে জমে উঠেছে মিলনমেলা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম। ব্যাগপত্র রেখে খেয়ে দেয়ে অনেকেই দুপুরের পর বেড়িয়ে পড়েন শহর পরিক্রমায়। অনেকে আবার দীর্ঘ সময় ধরে যাত্রার ক্লান্তি মুছে ফেলতে কিছুটা বিশ্রাম নেন।

এবার ২৫ বছর পূর্ণ করছে ২১শে জুলাই। রজত জয়ন্তী বর্ষ। এবার ভিড় আরও বেশি হবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। ফলে সুরক্ষায় থাকছে কড়া নজর। শনিবার কোনও অশান্তি এড়াতে শহর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকছে আধুনিক সরঞ্জামকে কাজে লাগিয়ে নজরদারি।

এদিকে ২১শে জুলাইয়ের আগে মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। এদিন বিভিন্ন সময়ে তৃণমূল নেতারা এসে মঞ্চের কাজের তদারকি করে যান। মঞ্চের চারপাশেও পুলিশের কড়া নজরদারি থাকছে। শনিবার কাতারে কাতারে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে সকাল হতেই শুরু করবেন ধর্মতলায় আসা। গত বছর অনেকে দেরি করায় সভাস্থল পর্যন্ত পৌঁছেই উঠতে পারেননি। এবার আবার ভিড় আরও বেশি হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে শনিবারের শহর কার্যত সকাল থেকেই অচল হওয়া প্রায় নিশ্চিত।

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026