State

২১শে জুলাইয়ের আগে শক্তি বৃদ্ধি করল তৃণমূল

উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে সাংগঠনিকভাবে আরও শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন সিপিএম, আরএসপি এবং কংগ্রেসের প্রায় ৭০ জন কর্মী। নিউ ব্যারাকপুরে ঘাসফুলের শক্তি বৃদ্ধিতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সামনেই ২১ জুলাই। শহিদ স্মরণে ধর্মতলায় তৃণমূলের সভা। তার আগে নিউ ব্যারাকপুরের আমতলায় গত মঙ্গলবার যুব তৃণমূলের সভা ছিল। সেই সভাতেই সিপিএম, আরএসপি এবং কংগ্রেস থেকে প্রায় ৭০ জন যোগ দেন তৃণমূলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন পুরপ্রধান তৃপ্তি মজুমদার সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। শোনা যাচ্ছে ধর্মতলার সভা থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করে দেবেন। তার আগে এই সদস্য সংখ্যা বৃদ্ধি যে নিউ ব্যারাকপুরের নেতা কর্মীদের অক্সিজেন জোগাবে তা বলার অপেক্ষা রাখে না। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026