National

দলিত ইস্যুতে সংসদের সামনে তৃণমূলের ধর্না

সংসদ চলাকালীন একের পর এক ইস্যুতে সংসদের ভিতরে যেমন সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা। তেমনই সংসদের বাইরে সংসদ শুরু সময়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা। ইস্যু বদলাতেও আন্দোলনের ধরণটা এক। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে মুখর হতে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ইদ্রিস আলি, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের। সোমবার তাঁরা সংসদের সামনে ধর্না দিয়েছিলেন এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে। মঙ্গলবারও ধর্নায় সামিল হলেন তাঁরা।

এদিন দলিত আন্দোলনের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদরা। গত সোমবার দলিত বিক্ষোভের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলিতদের সমর্থন করে তৃণমূলের তরফে দাবি তোলা হয় যে যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল তখন কেন কেন্দ্রের তরফে দলিতদের পক্ষে সওয়াল করা হয়নি? এদিন প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজেদের দাবি তুলে ধরার চেষ্টা করেন তৃণমূল সাংসদরা।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026