National

ইভিএম নয়, ফিরুক ব্যালট, দাবিতে সংসদের সামনে ধর্নায় তৃণমূল

ভোটে ইভিএমে কারচুপির প্রসঙ্গ বারবার উঠে এসেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাতেকলমে দেখিয়েছেন কীভাবে ইভিএমে কারচুপি সম্ভব। অতিসম্প্রতি ত্রিপুরা নির্বাচনে বিজেপি বিপুল জয় পেলেও বিরোধীরা এখানেও ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন। এই অবস্থায় এবার ইভিএম ছেড়ে ফের ব্যালটে ভোটগ্রহণের দাবিতে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। সোমবার সংসদের সামনে তৃণমূল সাংসদরা ইভিএমে ভোটগ্রহণ বন্ধ করে ফের পুরনো পদ্ধতিতে ব্যালটে ভোটগ্রহণের পক্ষে ধর্নায় সামিল হন।

শুধু ব্যালট ফেরানোই নয়, এদিন নির্বাচনী সংস্কারের পক্ষেও সওয়াল করেন তৃণমূল সাংসদরা। বুকে দাবি সম্বলিত প্ল্যাকার্ড টাঙিয়ে তৃণমূল সাংসদদের এই ধর্নায় আরও দাবি ছিল, যেসব ছোট দল নির্বাচনের ব্যয়ভার বহনের ক্ষমতা রাখে না, তাদের ভোটের ব্যয়ভার বহন করুক সরকার। এদিন বেশ কিছুক্ষণ ধর্না চালিয়ে যান তাঁরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026