State

উলুবেড়িয়ার জোড়াফুলের জয়জয়কার, পৌনে ৫ লক্ষ ভোটে জয়

সকালে ভোটগণনা শুরুর পর থেকেই উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এগিয়ে ছিলেন। সময় যত গড়িয়েছে ততই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ফারাক বেড়েছে। আর যত ফারাক বেড়েছে ততই জয় নিশ্চিত হয়েছে। উড়েছে সবুজ আবির। জয় ঘোষণার আগেই শুরু হয়েছে জয়োল্লাস, মিষ্টিমুখ।

দিনের শেষে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন ৭ লক্ষ ৬৭ হাজার ২১৯টি। অন্যদিকে বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের ঝুলিতে ভোট পড়েছে ২ লক্ষ ৯৩ হাজার ১৮টি। ফারাক ৪ লক্ষ ৭৪ হাজার ২০১টি। বিপুল ভোটে জয় যাকে বলে একদম তাই। এদিকে তৃতীয় স্থান দখল করেছে সিপিএম। ১ লক্ষের কিছু বেশি ভোট সিপিএম প্রার্থী সাবিরুদ্দিন মোল্লার বাক্সে গেছে। সবচেয়ে শোচনীয় অবস্থা কংগ্রেসের। চতুর্থ স্থান পাওয়াই নয়, কংগ্রেস প্রার্থী মোদ্দস্সর হোসেন পেয়েছেন মাত্র ২৩ হাজারের কিছু বেশি ভোট।

উলুবেড়িয়া কেন্দ্রটি আগেও তৃণমূলেরই ছিল। কিন্তু এতবড় ব্যবধানে ২০১৪-তেও জয় পায়নি তারা। এবার তার চেয়ে ২ লক্ষেরও বেশি ভোটে জয় ছিনিয়ে নিল জোড়াফুল। ২০১৪-তে জিতেছিলেন তৃণমূলের সুলতান আহমেদ। তাঁর মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল। তাই সেখানে অনুষ্ঠিত হল উপনির্বাচন। যেখানে তৃণমূল প্রার্থী করেছিল সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদকে। এদিন তিনি স্বামীর চেয়েও বেশি ভোটে উলুবেড়িয়া জিতে রেকর্ড গড়লেন।

News Desk

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026