ভাঙরে পাওয়ার গ্রিড হবেই। রবিবার একথা আরও একবার পরিস্কার করে দিলেন এলাকার বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। এদিন মাছিভাঙা ও খামারআইটের মাঝে নতুনহাট এলাকায় প্রস্তাবিত পাওয়ার গ্রিডের কাছেই সভার আয়োজন করে তৃণমূল। বেলা বাড়তেই সেখানে হাজির হন বিধায়ক। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দুপুরে সেই মঞ্চ থেকেই রেজ্জাক মোল্লা দাবি করেন ভাঙরের সিংহভাগ মানুষকে সমস্যায় ফেলছেন মুষ্টিমেয় কিছু মানুষ। তাঁরা পাওয়ার গ্রিড নিয়ে সমস্যা জিইয়ে রেখেছেন। এটা মেনে নেওয়া যায় না। জমি আন্দোলনকারীদের রেজ্জাক মোল্লা এদিন ১ মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। জানিয়েছেন, আলোচনার মধ্যে দিয়েই পাওয়ার গ্রিড নিয়ে সমাধানসূত্র চাইছে সরকার। কিন্তু এটা মনে রাখতে হবে যে পাওয়ার গ্রিড হবেই।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার সেখানে সভা করে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন কমিটির নেতা অলীক চক্রবর্তী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন ভাঙরের মানুষ না চাইলে পাওয়ার গ্রিড হবে না। সেকথা তিনি রাখছেন না।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…