State

আফরাজুল হত্যার প্রতিবাদে মালদহে তৃণমূলের মিছিল, নেতৃত্বে মন্ত্রী, সাংসদরা

শনিবার সকালে মুখ্যমন্ত্রী নির্দেশে মালদহে আফরাজুল খানের বাড়িতে হাজির হয় তৃণমূলের মন্ত্রী, সাংসদদের একটি প্রতিনিধি দল। আফরাজুল খানের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা হয় তাঁদের। পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তাঁরা। পরে মৃত আফরাজুল খানের পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে কড়া ভাষায় এই হত্যাকাণ্ডের নিন্দা করেন তৃণমূল নেতৃত্ব।

অমানবিক ও পৈশাচিক ঘটনা বলে ব্যাখ্যা করে এভাবে একজন মানুষকে কুপিয়ে, জ্বালিয়ে হত্যার প্রতিবাদ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ তৃণমূলের সাংসদ, বিধায়কদের নিয়ে একটি মিছিলে অংশ নেন তিনি। মিছিল মালদহ ডাকঘর পর্যন্ত যায়। সেখানেই রাজস্থানে আফরাজুল খানের নারকীয় হত্যার কড়া ভাষায় নিন্দা করে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তাঁরা।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026