রাজস্থানে মালদার বাসিন্দা আফরাজুল খানের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধেয় মোমবাতি মিছিল করল যুব তৃণমূল। হাজরা থেকে মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, দেবাশিস কুমার সহ তৃণমূলের অনেক নেতা। পা মেলান হাজার হাজার মানুষ। যুব তৃণমূলের ডাকে মোমবাতি মিছিল হলেও মিছিলে যোগ দেন নানা বয়সের তৃণমূল কর্মী সমর্থকেরা। স্তব্ধ হয়ে যায় রাস্তা। মিছিল থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনের শাসন নেই বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব।
এদিন মিছিল থেকে কার্যত বিজেপির বিরুদ্ধেই বিষোদ্গার করেছেন তৃণমূল নেতারা। সন্ধে ৭টা নাগাদ মিছিল পার্ক স্ট্রিট হয়ে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে পৌঁছয়। এখানেই শেষ হয় এই প্রতিবাদ মিছিল।
(ছবি – সৌজন্যে – ফেসবুক – এআইটিসি অফিসিয়াল)
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…