Kolkata

২১ শে উৎসব

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস মানেই একটা উৎসব। সেই উৎসবে সামিল রাজ্যের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ২ ঘণ্টার অনুষ্ঠান ঘিরে ২ দিনের এই উৎসবমুখর পরিবেশের সাক্ষী হল কলকাতা। গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল দূরদূরান্ত থেকে মানুষের আগমন।

শুক্রবার সকাল থেকে তা জনসমুদ্রের আকার নিল। লাক্সারি বাস থেকে টেম্পো, গাড়ি থেকে সাধারণ প্রাইভেট রুটের বাস। সবই এদিন সাজানো ছিল তৃণমূলের পতাকায়। মানুষের ভিড় সওয়ার হয়েছিল ধর্মতলার পথে।

বাসের মধ্যে থেকে চাল সবই ছিল মানুষে মানুষে পূর্ণ। কলকাতার সব রাস্তাতেই ছিল এক দৃশ্য। একের পর এক মানুষ বোঝাই গাড়ি চলেছে ধর্মতলার দিকে।

বহু কর্মী সমর্থক এসেছেন ট্রেনেও। ফলে স্টেশনে স্টেশনে সাধারণ দিনের তুলনায় ভিড় ছিল চোখে পড়ার মত। ভিড় ছিল লঞ্চেও। এদিন গঙ্গাবক্ষে রঙিন সাজে অনেক নৌকা, স্টিমার, ভুটভুটি দেখতে পাওয়া গেছে সকাল থেকেই। কোনওটায় তৃণমূলের পতাকা তো কোনওটা সবুজ, গেরুয়া, সাদা রঙের বেলুনে মোড়া। সব মিলিয়ে এক উৎসবের মেজাজ। সবার গন্তব্য একটাই। ধর্মতলা।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026