Kolkata

রাজ্যসভায় তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া, শান্তা ছেত্রী

পাহাড়কে পাখির চোখ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনঘন পাহাড়ে যাওয়ার সুফল মিলেছে পুরভোটে। মিরিক পুরসভা দখলে পেয়েছে তৃণমূল। কিন্তু তাবলে পাহাড় জয় হয়নি। তারজন্য যে এখনও অনেকটা পথ হাঁটতে হবে তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী। তবে তিনিও থেমে থাকার পাত্রী নন। তাই এবার রাজ্য সভায় পাহাড় থেকে একজনকে প্রার্থী ঘোষণা করলেন মমতা। শান্তা ছাত্রীকে রাজ্যসভার প্রার্থী করে পাহাড়ের মনে আরও ভরসা যোগানোর চেষ্টাটা সেরে রাখলেন তিনি। অন্যদিকে আর এক প্রার্থী মানস ভুঁইয়া। কংগ্রেসের দীর্ঘকালের একনিষ্ঠ নেতা হালে নাম লিখিয়েছেন তৃণমূলের খাতায়। মানসের রাজ্যসভার প্রার্থীপদ পাওয়া কার্যত সেই পদক্ষেপেরই পুরস্কার বলে মনে করছে রাজনৈতিক মহল। মানস ভুঁইয়াও রাজ্যসভার সাংসদ হতে পারেননি কংগ্রেসে থেকে। এবার সেই সুযোগ তাঁর জন্যও বড় পাওনা সন্দেহ নেই। এর বাইরে যে ৩ জনের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছেন, তাঁরা ইতিমধ্যেই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হিসাবে কাজ করছেন। ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও দোলা সেন। আরও ১ জনের নাম পরে ঘোষণা করবে তৃণমূল।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026