ফের অধীরের খাসতালুকে তৃণমূলের থাবা

মুর্শিদাবাদ মানেই অধীর চৌধুরী। বাম আমল তো বটেই, এমনকি তৃণমূল আমলেও সেই ‘মিথ’ বদলায়নি। সারা রাজ্য দখলে রাখতে পারলেও অধীর চৌধুরীকে সরিয়ে মুর্শিদাবাদে নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করা কঠিন বলে মেনে নিতেন সকলেই। কিন্তু সেই অধীর সাম্রাজ্যেই এবার চিড় ধরানো শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এদিনও মুর্শিদাবাদ জেলা পরিষদের ৮ কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিলেন। যোগ দিলেন ১ সিপিএম ও ১ ফরওয়ার্ড ব্লক সদস্যও। এঁদের তৃণমূলের প্রাথমিক সদস্যপদ দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন ১০ সদস্য দলে আসায় মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জন। ৭০ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদ দ্রুতই তাঁদের দখলে আসতে চলেছে বলে এদিন আশা প্রকাশ করেন শুভেন্দুবাবু।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026