পূর্ব ঘোষণা মতই নোট বাতিলের প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিল করল তৃণমূল। বেলা ১টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন সুব্রত বক্সি, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অতীন ঘোষ, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন সহ কলকাতা ও কলকাতার আশপাশের অধিকাংশ তৃণমূল বিধায়ক, কাউন্সিলররা। এছাড়া মিছিলে পা মেলান তৃণমূলের বহু কর্মী সমর্থক।
ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন তৃণমূলের নেতারা। নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবেই পথে নেমে বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। এদিকে মিছিলের জেরে মধ্য ও উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় এদিন যানজটের সৃষ্টি হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…