National

ফের ঘর ভাঙল বিজেপির, তৃণমূলে ফিরে এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

অবশেষে বিজেপি ছেড়ে ফের ঘাসফুলেই ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আগরতলার মঞ্চে তুলে নিলেন তাঁর পুরনো দল তৃণমূলের পতাকা। তুললেন তৃণমূল জিন্দাবাদ স্লোগান।

বিজেপি ছেড়ে ফের তাঁর পুরনো দল তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জল্পনাটা বহু দিন ধরেই চলছিল। তবে তৃণমূলের একাংশ সহ ডোমজুড়ের তৃণমূল সংগঠন চাইছিল না তিনি তৃণমূলে ফেরত আসুন। রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন তৃণমূলে ফেরানো না হয় সেই বার্তা দিয়ে পোস্টারও পড়ে এলাকায়।

এরপর বিভিন্ন সময়ে বিজেপির বিরুদ্ধেই কথা বলতে শোনা গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। ফলে তাঁর তৃণমূলে ফেরা ছিল সময়ের অপেক্ষা।

অবশেষে ত্রিপুরার আগরতলায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তাঁর পুরনো দলের পতাকা তুলে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফিরলেন তাঁর পুরনো দলে। পতাকা তুলে নিয়েই স্লোগান দিলেন তৃণমূল জিন্দাবাদ।

বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক তৃণমূল নেতা কর্মী গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। চোখের জলে সেদিন বিদায় জানিয়েছিলেন তৃণমূলকে।

তারপর বিজেপির হয়ে প্রচার করার পাশাপাশি ডোমজুড় কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজীব। যে ডোমজুড় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জিতেছিলেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে ডোমজুড় থেকে গোহারান হারেন। বিধানসভায় নির্বাচনে তৃণমূলও নবান্নে ফেরে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে।

ঠিক তার পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে থেকেও বেসুরো গাইছিলেন। তাই বিজেপিতেও কানাঘুষো চলছিল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিলেন বলে। সেটাই হল রবিবার। রাজীব বন্দ্যোপাধ্যায় ফেরত এলেন তৃণমূল কংগ্রেসে। আবারও ঘর ভাঙল বিজেপির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026