National

পাখির চোখ ২০১৯, কংগ্রেসের প্লেনারি সেশনে রাহুলের নিশানায় মোদী সরকার

কংগ্রেসের ৮৪ তম প্লেনারি সেশন। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ৩ দিন ব্যাপী এই অধিবেশনে যোগ দিয়েছেন কংগ্রেসে তাবড় কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব। আছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিরা। মোট ১২ হাজার কংগ্রেস নেতা এই অধিবেশনে অংশ নিয়েছেন। কংগ্রেসের এই প্লেনারি সেশনের গুরুত্ব রাহুল গান্ধীর দলের কাছে অপরিসীম। কারণ ২০১৯ সালেই দেশে লোকসভা নির্বাচন। শক্ত ভিতের ওপর বসে থাকা নরেন্দ্র মোদী সরকারকে সরাতে রণকৌশল যথেষ্ট ভেবে চিন্তেই নিতে হবে কংগ্রেসকে। কাজ শুরু করতে হবে এখন থেকেই। কয়েকদিন আগে দেশের ১৭টি বিরোধী দলকে নৈশভোজে ডেকে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার চেষ্টা শুরু করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। এবার প্লেনারি সেশনে দলীয় নেতৃত্বকে আগামী দিনের রণকৌশল বোঝানোর পাশাপাশি ঘর গোছানো ও দলকে সংঘবদ্ধ করার কাজ শুরু করে দিল কংগ্রেস হাইকমান্ড।

এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলীয় নেতৃত্বের সামনে বক্তব্য রাখতে গিয়ে আপাদমস্তক নিশানা করেছেন মোদী সরকারকে। রাহুলের দাবি, মোদী সরকারকে নিয়ে দেশবাসী বিরক্ত, ক্লান্ত। দেশে বিদ্বেষ ছড়িয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস এই অবস্থা বদলাতে পারে। কংগ্রেসের কাজ সংঘবদ্ধ করা। সংযোগ সাধন। আর সে কাজ করতে কংগ্রেসকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজেপি দেশে হিংসা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী এদিন নিজেই বলেন, তিনি অধিবেশনের শুরুর ভাষণে তেমন কিছু বলবেন না। বরং প্লেনারি সেশন জুড়ে সকলের সঙ্গে যে বার্তালাপ হবে তা শুনে তিনি সমাপ্তি ভাষণে নিজের বক্তব্য পেশ করবেন। তাই সেই ভাষণ দীর্ঘ হবে। রাহুল গান্ধী সেদিন কী বলেন সেদিকে চেয়ে তাঁর দলের নেতৃত্ব তো বটেই, এমনকি অন্য দলের নেতৃত্বও।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কংগ্রেসের সামনে নিজেদের ঘর গোছানো এবং দলকে সংঘবদ্ধ রাখা বড় চ্যালেঞ্জ। সেইসঙ্গে তাদের বিরোধীদলগুলিকেও সঙ্গে রাখতে হবে। হাতে আর বিশেষ সময় নেই। তাই প্লেনারি সেশনে সুচিন্তিত রণকৌশল স্থির করে ২০১৯-কে পাখির চোখ করে এগোতে হবে কংগ্রেসকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026