National

এটা বাজেট নয়, বিজেপির লোকসভা ভোটের ইস্তেহার, কটাক্ষ কংগ্রেসের

এটা কোনও বাজেট নয়। এটা আসলে ভোটারদের মন জয় করার লক্ষ্যে তৈরি বিজেপির লোকসভা ভোটের ইস্তেহার। শুক্রবার কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট পেশের পর এভাবেই আক্রমণ হানল কংগ্রেস। তাদের দাবি, এই বাজেটে মোদী সরকার কেমন কাজ করেছে তার কোনও রিপোর্ট পেশ হয়নি।

লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, আসন্ন নির্বাচনকে মাথায় রেখে এই বাজেট ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। মল্লিকার্জুন এদিন সুর চড়িয়ে বলেন, মোদী সরকার ৫ বছরে কেমন কাজ করল, কতটা প্রতিশ্রুতি রক্ষা করল, ৫ বছরে ১০ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির কী হল, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে যাওয়ার কী হল, সেসব বিষয়ে মৌন থেকেছে এই বাজেট।

কেন ভোট অন অ্যাকাউন্ট পেশ না করে পূর্ণ বাজেট পেশ করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তিনি দাবি করেন এই বাজেট পেশ করে মানুষকে বোকা বানানো হচ্ছে। কারণ যে সরকার বাজেট পেশ করল তার মেয়াদ আগামী মে মাস পর্যন্ত। সেখানে কীভাবে একটা এক বছরের বাজেট পেশ করল তারা? কীভাবে বছরভরের প্রতিশ্রুতি দিল? এভাবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে বলে দাবি করেন মল্লিকার্জুন খাড়গে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026