ফাইল : পালানিয়াপ্পন চিদম্বরম, ছবি - আইএএনএস
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ স্বাভাবিক। সেই ইস্তেহার তৈরি করতে এবার আমজনতার দ্বারস্থ কংগ্রেস। সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ চাইছে তারা। সোমবার সেই পরামর্শ জানতে একটি আলাদা ওয়েবসাইটের উদ্বোধন করল কংগ্রেস। পি চিদম্বরম সহ কংগ্রেসের অন্য নেতাদের উপস্থিতিতে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। www.manifesto.inc.in নামে এই ওয়েবসাইটটিতে ১৬টি ভাষায় পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
ইস্তেহার তৈরির ক্ষেত্রে কংগ্রেস তাদের থিমের নাম দিয়েছে ‘জন আওয়াজ’। চিদম্বরম এদিন বলেন, তাঁরা আশা করছেন এই ওয়েবসাইটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পরামর্শ আসবে। পরামর্শ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও এনেছে কংগ্রেস।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…