Sports

হাওড়ায় শুরু হচ্ছে রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ

ছোটবেলায় ক্যারাম খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে ক্যারামকে কেরিয়ার করতে বড় একটা দেখা যায়না। যদিও রাজ্যজুড়ে ক্যারাম এখন যথেষ্ট জনপ্রিয় খেলা। বাড়ি থেকে ক্লাব, সর্বত্রই ক্যারামের একটা জনপ্রিয়তা আজও বর্তমান। বাংলার সেই জনপ্রিয় খেলার রাজ্যস্তরের প্রতিযোগিতার আসর বসছে হাওড়ায়। আগামী ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অল বেঙ্গল ক্যারাম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে হাওড়ার বৃন্দাবন নেতাজি বালক সংঘে। ২৯ ইঞ্চি বোর্ডের এই প্রতিযোগিতার আয়োজন করেছে ২৯ ইঞ্চি ক্যারাম অ্যাকাডেমি।

বর্তমানে বিশ্ব জুড়েই স্বীকৃত ২৯ ইঞ্চি বোর্ড বা ছোট বোর্ডের ক্যারাম। ভারত এই খেলায় বরাবরই বিশ্বে সেরার আসন দখলে রেখে আসে। ৪ বছর অন্তর হয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ। দেশের অন্যান্য খেলার মতই ক্যারামের রাজ্যস্তর থেকে ন্যাশনাল সবই অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা ২ বিভাগেই খেলা হয়।

হাওড়ায় অনুষ্ঠিত হতে চলা রাজ্য ক্যারাম প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকেই প্রতিযোগীরা আসছেন। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে তাঁদের মধ্যে। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের সংগৃহীত পয়েন্ট পরের লেভেলে যুক্ত হবে। এবারের প্রতিযোগিতায় প্রায় ১৫০ প্রতিযোগী অংশ নিতে চলেছেন বলে দাবি করেছেন হাওড়া ডিসট্রিক্ট ক্যারাম (২৯’’) অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মদন মোহন মুখোপাধ্যায়। আসছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরভূম, ২ মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা। তারসঙ্গে থাকছেন এলআইসি, আরবিআই, এজি বেঙ্গল, ইনকাম ট্যাক্স সহ বিভিন্ন দফতরের খেলোয়াড়েরাও। তবে মদন মোহনবাবুর আক্ষেপ ক্যারামে তেমন কোনও সাহায্য তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে পাচ্ছেন না।

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026