Kolkata

কলকাতা সহ রাজ্যের ৯ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

কলকাতা তো বটেই সেইসঙ্গে রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশ মিলিয়ে মোট ৯টি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

শ্রাবণ প্রায় শেষ হতে চলল। খাতায় কলমে বর্ষা প্রায় শেষের দিকে। যদিও ভারতে এখন প্রকৃতপক্ষে বর্ষা চলে ৪ মাস। সেপ্টেম্বর শেষ পর্যন্ত বর্ষা চলার কথা।

উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই চলছে ভারী বৃষ্টি। পূর্বাভাস বলছে হিমালয়ের তরাই এলাকা সহ গোটা উত্তরপূর্ব ভারতে প্রবল বৃষ্টি হবে। তার প্রভাব স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর পড়েছে।

এদিনও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর ও মালদাতেও।

কলকাতা ও তার লাগোয় জেলা উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় এদিন সকালের দিকে রোদের দেখা মিললেও তা ছিল সাময়িক। দ্রুত মেঘ ছেয়ে যায় আকাশে। বৃষ্টি নামে।

এদিন বৃষ্টি হয়েছে দফায় দফায়। যখন হয়েছে কোথাও হয়েছে ঝেঁপে, কোথাও হয়েছে মাঝারি বৃষ্টি। অফিসমুখী মানুষজন এদিন বৃষ্টিতে সমস্যায় পড়েন।

এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম রয়েছে। গলদঘর্ম হচ্ছেন মানুষজন। এদিন বৃষ্টি হলেও সেই ভ্যাপসা গরম থেকে রেহাই মেলেনি।

কলকাতা সহ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদের জন্য বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে এদিন বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির প্রকোপ অনেক বেশি হবে বলেই জানানো হয়েছে। তুলনায় দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি হবে না। এদিন সারাদিনই আকাশে মেঘের আনাগোনা থাকবে বিভিন্ন জেলায়।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026