বৃষ্টি ভেজা কলকাতা, ছবি - আইএএনএস
শনিবারও প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। রবিবারও ভোর থেকে বৃষ্টি নামে। বৃষ্টির জেরে রবিবার সকালে বাজারগুলি ছিল অপেক্ষাকৃত ফাঁকা। কিছু মানুষ ছাতা হাতে বাজার করতে বেরিয়েছিলেন।
এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। রবিবার কলকাতায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আকাশ থাকবে মেঘলা।
বৃষ্টি যে হবে তা রবিবার সকাল থেকেই টের পেয়েছেন সকলে। আকাশে পুরু মেঘের আস্তরণ বলে দিচ্ছে বৃষ্টি সহজে থামার নয়। তবে প্রবল বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার জন্যই জারি হয়েছে সতর্কবার্তা। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় একইভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শ্রাবণ প্রায় শেষের পর্যায়ে। আর শ্রাবণের ধারাপাত যে এমনটাই হয় তা সকলেরই জানা। ফলে এই বৃষ্টি কোনও অস্বাভাবিক বৃষ্টি নয়। বরং স্বাভাবিক।
অগাস্ট মাস জুড়ে গোটা দেশেই স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও এখনও করোনা বিদায় নেয়নি। ফলে বাইরে প্রয়োজন ছাড়া বার হতে মানাই করছে প্রশাসন।
তবু রবিবার প্রয়োজনে যাঁদের কোনও কারণে বাইরে যাওয়ার কথা ছিল তাঁরা এদিন সকালে আকাশের চেহারা দেখে সব পরিকল্পনা বাতিল করেন।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…