Kolkata

ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে জানাল আবহাওয়া দফতর

বেশ কিছুদিন ভারী বৃষ্টি হয়নি। কিন্তু ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রাজ্যে জুড়েই নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি। কবে থেকে জানাল হাওয়া অফিস।

কলকাতা সহ রাজ্যের দক্ষিণ ভাগে বেশ কিছুদিন প্রবল বৃষ্টি হয়নি। মাঝেমধ্যে বর্ষার বৃষ্টি নামলেও তাকে ভারী বৃষ্টি বলা যায়না। দক্ষিণে তেমন বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। অনেক জায়গায় জলস্তর বেড়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে রাস্তায় ধস নেমে বিপর্যস্ত হয়েছে যান পরিষেবা।

উত্তরে বৃষ্টি একটানা চললেও দক্ষিণ এতদিন সেভাবে বৃষ্টি পায়নি। এবার পেতে চলেছে। চলতি সপ্তাহের মাঝেই রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী বুধবার থেকেই বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির তীব্রতা পশ্চিমের রাজ্যগুলিতে সবচেয়ে বেশি হবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী।

কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। বুধবার ও বৃহস্পতিবার ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে চলতি সপ্তাহের মাঝেই ফের কাকভেজা ভিজতে চলেছে শহর থেকে গ্রাম।

রাজ্যের ২ ধারে দুটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। একটি বিহার থেকে ওড়িশা পর্যন্ত। অন্যটি বিহার থেকে উত্তরপূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ড পর্যন্ত। এই জোড়া ফলায় অতিসক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। আর তার প্রভাবেই বৃষ্টি আসতে চলেছে।

এদিকে সোমবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও মেঘলা আকাশই বেশি নজর কেড়েছে।

মঙ্গলবার আরও মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি শুরুর পূর্বাভাস রয়েছে।

News Desk

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026