Kolkata

রাজ্যের ৭ জেলায় আগামী ৬ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের ৭টি জেলায় আগামী ৬ দিন প্রবল বৃষ্টি হবে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

কলকাতা : এমনিতেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তিস্তায় হলুদ সতর্কতাও জারি হয়। সিকিমের পাহাড় থেকে জল নেমে প্লাবনের আশঙ্কা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। লাগোয়া অসমের একটা বড় অংশ ব্রহ্মপুত্র সহ বেশ কিছু নদীর জলে ইতিমধ্যেই প্লাবনের শিকার হয়েছে। উত্তরের অনেক নদীই ফুঁসছে। এই অবস্থায় কার্যত মরার ওপর খাঁড়ার ঘায়ের পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ৭টি জেলায় আগামী ৬ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও উত্তর দিনাজপুর, এই ৭টি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামী ৭ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যা এখানকার স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে পারে।

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামা শুরু হয়েছে। ধসের জেরে রিমবিক ও লোধামা এলাকার মধ্যে যে গুরুত্বপূর্ণ লিঙ্ক রোড রয়েছে তা বিচ্ছিন্ন হয়ে গেছে। গত রবিবার সন্ধেয় রাস্তায় ধস নামে। তারপর থেকে বিচ্ছিন্ন রাস্তা। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেলেও কোনও হতাহতের খবর নেই। তবে নতুন তৈরি রাস্তার বেশি কিছুটা অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কদিন এই জেলাগুলিতেও বৃষ্টি হবে। কলকাতায় গত রবিবার দফায় দফায় বৃষ্টি হয়। বিকেলে প্রবল বৃষ্টি হয় অনেক জায়গায়। লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টি হয়। সোমবার বৃষ্টি অত না হলেও সারাদিনই আকাশ ছিল কমবেশি মেঘলা। মাঝে সামান্য সময় রোদের দেখা মেলে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026