ফাইল : বৈশাখে বৃষ্টি ভেজা কলকাতা, ছবি - আইএএনএস
একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে আন্দামান সাগরে। সেটি আরও ঘনীভূত হয়ে যাওয়ার কথা মায়ানমারের দিকে। তার জেরেই পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে বুধবার মেঘ কেটে যে রোদ দেখা গিয়েছে তা ফের একবার মেঘে ঢাকা পড়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
বৈশাখ মাসে কালবৈশাখী স্বাভাবিক। কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টি বড় একটা দেখা যায়না। এবার দফায় দফায় ঘূর্ণাবর্ত বৈশাখে মাঝেমধ্যেই বেশ একটা বর্ষার আবহ তৈরি করে দিয়েছে। যে সময় মানুষের গরমে হাঁসফাঁস করার কথা, সেসময়ে ঠান্ডা বাতাস আর বৃষ্টি মেজাজই বদলে দিয়েছে। লকডাউনে বাড়িবন্দি মানুষ বৃষ্টিতে তোফা ছুটির মুডেই কদিন কাটিয়েছেন। এবার যদিও চড়া গরমই চাইছেন মানুষজন।
বারবার বিজ্ঞানীরা একটা বিষয় সামনে আনছেন। গরম বাড়লে করোনা কমবে। গ্রীষ্ম যত প্রখর হবে করোনা তার শক্তি হারাবে। বিজ্ঞানীদের দাবি, করোনা প্রবল গরমে নিস্তেজ হয়ে পড়ে। এই রিপোর্ট সামনে আসার পর থেকেই গোটা ভারত গরমের দিকে চেয়ে আছে। অনেকেই মনে করছেন কষ্ট হয় হোক, তবু করোনা তো থিতিয়ে যাবে। করোনার বাড়বাড়ন্ত থমকে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে তেমন সম্ভাবনা এ সপ্তাহে খুব একটা নেই। কারণ পূর্বাভাস তাই বলছে।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…