Kolkata

কবে থেকে পরিস্কার হবে আকাশ, নামবে পারদ, জানাল হাওয়া অফিস

শুক্রবার দিনভর অকাল বর্ষায় জেরবার হয়েছেন মানুষ। গোটা দক্ষিণবঙ্গ এদিন কাকভেজা ভিজেছে। শহর কলকাতাও এদিন ভিজে একসা হয়েছে। অনেকের গরম পোশাকও ভিজে গেছে। এদিকে বর্ষার ঠেলায় লোপাট হয়েছে শীত। কদিন আগেও যেখানে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা, পারদের ক্রমান্বয়ে পতন নিয়ে আলোচনা চলছিল, সেখানে এখন বৃষ্টি নিয়ে আলোচনা হচ্ছে। এখন মানুষের প্রশ্ন এই ঘন মেঘের জাল ছিঁড়ে কবে ফের রোদ ঝলমল আকাশ মিলবে? এর উত্তরও জানিয়েছেন হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবারের পর শনিবার বৃষ্টি দক্ষিণবঙ্গে কমে যাবে অনেকটাই। তবে মেঘলা আকাশ, বৃষ্টির রেশ উধাও হবে না। শনিবারের পর রবিবার থেকে ফের আকাশের মেঘ কেটে ঝলমলে সূর্য উঠবে। বাদলা আবহাওয়া কাটায় ওদিন থেকে ঠান্ডা ফের বাড়বে। ৫ জানুয়ারি থেকে ঠান্ডা বাড়লেও তা অবশ্য দীর্ঘস্থায়ী হবে না। ফের ৮ জানুয়ারি থেকে পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এখন ভরা পৌষ মাস। এই সময়ে ঠান্ডা বেশ ভালই থাকার কথা। এ শহরে মকরসংক্রান্তি কাটার পর থেকেই ঠান্ডার রেশ কাটতে থাকে। ফলে মাঘে যে শীতের কামড় তেমনটা থাকে এমন নয়। বরং ক্রমশ পারদ চড়তেই থাকে। এবারও এমনটাই হবে কিনা তা অবশ্য পরিস্কার নয়। তবে মকরসংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলাই হোক বা আজয় নদের ধারে কেন্দুলির মেলা। শীত কেমন থাকবে সে প্রশ্ন সকলের।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026