Kolkata

ঠান্ডা ও বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস, কেমন কাটবে বছরের শেষ দিনগুলো

বৃহস্পতিবার কেটেছে অকাল বর্ষণে। কোথাও ভালই বৃষ্টি হয়েছে। কোথাও কম। তবে কমবেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। এমন মেঘলা আকাশ, বৃষ্টি দেখে যাঁরা বছর শেষের আনন্দ মাটি হওয়ার আশঙ্কা করছেন, তাঁদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবারও বৃষ্টি অল্প হতে পারে। কুয়াশা ঘন হয়ে থাকবে। সে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কুয়াশার দাপট বজায় থাকবে। পুরু কুয়াশার চাদরে ঢাকা থাকবে সর্বত্র। আর বছর শেষে পড়বে কনকনে ঠান্ডা।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে রাজ্যে ঠান্ডার দাপট ফের বাড়বে। কনকনে ঠান্ডা পড়তে পারে। ফলে বছর শেষটা দারুণ ঠান্ডায় কাটবে সকলের। যা মনে মনে চাইছিলেন শহরের মানুষজন। যাতে উপভোগ্য ঠান্ডায় বছরটা শেষ করা যায়। হাওয়া অফিস জানিয়েছে, শনি ও রবিবার কনকনে ঠান্ডা থাকবে। সোমবার কিছুটা পারদ চড়তে পারে। তবে তা সামান্যই। সেই পারদ বজায় থাকবে একদম বছরের শেষ পর্যন্ত।

বড়দিনটা তেমন একটা কনকনে ঠান্ডার আমেজে কাটাতে পারেননি তিলোত্তমার বাসিন্দারা। অনেকেই গরম পোশাক খুলে ফেলেছেন গরমে। কিন্তু বছর শেষটা তেমন হবে না। বরং মানুষ যে কনকনে ঠান্ডার জন্য অপেক্ষা করে থাকেন, বছর শেষের উষ্ণতাকে সেই ঠান্ডা যেন বাড়িয়ে দিতে কোমর বাঁধছে। অন্তত হাওয়া অফিসের পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে। ফলে বছর শেষের পরিকল্পনা এখনই ছকে ফেলতে পারেন সকলে। কারণ দারুণ একটা ঠান্ডা আর কয়েক ঘণ্টার মধ্যে জড়িয়ে ধরতে চলেছে বঙ্গবাসীকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026