Kolkata

নামতে চলেছে পারদ, পূর্বাভাসে খুশি বঙ্গবাসী

ডিসেম্বরের মাঝামাঝি পৌঁছেও ঠান্ডার দেখা নেই। পশ্চিমী ঝঞ্ঝাই নাকি আটকে রেখেছে শীতের স্পর্শ। আবহবিদরা তেমনই জানিয়েছেন। ফলে কলকাতাবাসীর মন খারাপ। এই তো কটা দিনের ঠান্ডা। তাও যদি একটু উপভোগের সুযোগ না পাওয়া যায়! বাকিটা তো সেই গরম নয়তো বর্ষা। কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর সেই শীতের জন্য হাহাকারটা এবার হয়তো মিটতে চলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী রবিবার থেকে কমতে শুরু করবে পারদ।

অগ্রহায়ণ এখন একদম শেষ লগ্নে। ফলে পৌষের শুরু থেকেই ঠান্ডা পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। খাতায় কলমে তাই হওয়া উচিত। পৌষ মাসই তো শীতকাল। মাঘও শীতকাল। কিন্তু মাঘে আর এ শহরে ঠান্ডা থাকে কই! মকরসংক্রান্তি পর্যন্ত তবু পারদে যা নিম্নগামীতা দেখা যায় তা সংক্রান্তি পার করলেই কেমন যেন উধাও হয়ে যায়। ১৫ জানুয়ারির পর থেকেই ক্রমে ফের চড়তে শুরু করে পারদ।

সব মিলিয়ে খাতায় কলমে ১ মাস ঠান্ডা উপভোগ করার সুযোগ পান সকলে। এই সময়েই পিকনিক, ঘোরাঘুরি, ক্রিসমাস, বছর শেষের আনন্দ, নতুন বছরকে বরণ করে নেওয়া। মকরসংক্রান্তির পিঠেপুলি ঠান্ডার আমেজ মেখে উদরে চালান হলেও তারপর থেকে কিন্তু ফের গরম বাড়তে থাকে। ফলে ফের শুরু হয় শীতের জন্য ১ বছরের অপেক্ষা। তার মাঝে এই কটাদিন এবার সকলে কতটা শীত উপভোগের সুযোগ পাবেন তা সময়ই বলে দেবে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026