বর্ষা এল বঙ্গে

অপেক্ষা শেষ। অবশেষে বর্ষা ঢুকল গোটা রাজ্যে। গত সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গ তখনও অপেক্ষায়। সেই অপেক্ষা শেষ হল দোসরা আষাঢ়। আবহাওয়া দফতর জানিয়েছে গোটা রাজ্যেই এদিন প্রবেশ করেছে মৌসুমী বায়ু। রাজ্যে বর্ষা ঢোকার সময় ৮ থোকে ১০ জুনের মধ্যে। এবার সেই বর্ষা ঢুকতে আরও কিছুটা সময় লাগবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেটাই সঠিক প্রমাণিত হল। রাজ্যে বর্ষা ঢুকল সাতদিন পর। দেরিতে ঢুকলেও এবার বর্ষা স্বাভাবিক মাত্রায় হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে কলকাতায় দুদিন আগে থেকেই শুরু হয়েছিল প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবারও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কখনও আকাশ মেঘে ছেয়েছে। আবার কখনও ঝলমলে রোদে গরম বেড়েছে। এদিকে এবছর দেশে অতিবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। কিন্তু সেই অতিবৃষ্টি দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বর্ষা হবে স্বাভাবিক বা তার থেকে সামান্য কম।

News Desk

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026