রবিবার ছিল মেঘলা আকাশ। সোমবার কাকভোর থেকে বৃষ্টি। তবে কী বর্ষা এসে গেল? প্রশ্নটা সকাল থেকেই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তবে উত্তরটা পরিস্কার করে দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার জেরে সোমবার দিনভর আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টিও হবে। গরমও কিছুটা কমবে। কিন্তু এ বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়। বর্ষা আসতে এখনও কয়েকদিন দেরি আছে। এদিন বেলা বাড়লে বৃষ্টি কমেছে। তবে আকাশের গুড়গুড় শব্দ থামেনি। মাঝেমাঝে বজ্রঝলকানিও চোখে পড়েছে। তবে বর্ষা না এলেও এদিনের বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবে নিচ্ছেন শহরবাসী। শেষ ক’দিনের অসহ্য গরম থেকে এই রেহাইটাকে তাই বেশ তারিয়েই উপভোগ করেছেন সকলে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…