Kolkata

শ্রাবণের ঝরঝর ধারাপাত বজায় থাকবে সপ্তাহের শেষেও

বৃষ্টি তেমন না হলেও আকাশ কিন্তু মেঘলা। রোদের দেখা নেই। কখনও-সখনও নামছে বৃষ্টি। দু-এক পশলা হচ্ছে। তারপর বন্ধ হয়ে যাচ্ছে। এমনই অবস্থা গোটা সপ্তাহান্তটা বজায় থাকবে। বৃষ্টি শুক্রবারের পর বাড়তে পারে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। মৌসুমি অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় থাকায় শ্রাবণের ধারা গ্রাস করেছে গোটা বঙ্গকে। দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে ২টি মৌসুমি অক্ষরেখা। একটি বিহার থেকে শিলচর পর্যন্ত বিস্তৃত। অন্যটি বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার ওপর দোসর হয়েছে বাংলাদেশের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত। তার জেরে এখন রাজ্য জুড়েই ভরা বর্ষা। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকে উপকূলবর্তী জেলা ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

এদিকে নতুন করে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হচ্ছে। নিম্নচাপ ঘনীভূত হওয়ার পর যদি তা পশ্চিমবঙ্গের অভিমুখে যাত্রা শুরু করে তবে সামনের সপ্তাহে ফের ভারী বৃষ্টির কবলে পড়তে পারে রাজ্য।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026