জ্যৈষ্ঠে প্রবল বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী দু’দিনে কলকাতায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী শনিবার বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলেই সতর্ক করা হয়েছে। তবে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছিল তা তার অভিমুখ কিছুটা ঘুরিয়ে বাংলাদেশের দিকে সরে গেছে। তবে ঝড় থেকে কিছুটা রেহাই মিললেও বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ তার শক্তি আরও বাড়িয়েছে। নিম্নচাপের জেরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস থাকলেও রেহাই পাচ্ছেনা উত্তর। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে বুধবারই উত্তরবঙ্গের ময়নাগুড়িতে প্রবল বৃষ্টির জেরে বন্যার চেহারা নিয়েছে গোটা এলাকা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026