Kolkata

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

রবিবারের সকালে কিন্তু রোদ উঠেছিল ভালই। গায়েও লাগছিল। সকাল ৭টাতেই রোদ বেশ চড়া ছিল। কিন্তু একটু বেলা হতেই ক্রমশ আকাশে শুরু হয় মেঘের আনাগোনা। ৯টার পর আকাশ সম্পূর্ণ মেঘে ছেয়ে যায়। ফলে গরমের অনুভূতি কিছুটা হলেও কমে। গত রবিবার এক দারুণ বৃষ্টি দেখেছিলেন শহরবাসী। ফলে এদিনের ছুটিতেও তেমনই একটা আশা রয়েছে তাঁদের। এদিকে আকাশ মেঘে ছাইলেও বিকেল পর্যন্ত বৃষ্টি কিন্তু হয়নি।

কলকাতায় বৃষ্টি না হলেও এদিন সকালে বৃষ্টি নামে পূর্ব বর্ধমান ও নদিয়ায়। বেশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামে সেখানে। কমে যায় তাপমাত্রার পারদ। জ্যৈষ্ঠের ছুটির দিনে সকাল সকাল বৃষ্টি মন ভরিয়ে দেয় সকলের। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ফলে সোমবার কাজের দিন শুরুর আগে রবিবারের সন্ধেটা ভাল বৃষ্টি পেলে ঘুমটা তোফা হবে বলেই মনে করছেন শহরবাসী। পারদ পতনে জুড়োবে তেতে থাকা শরীরটাও।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026