ফাইল : কলকাতায় ঝড়, নিজস্ব চিত্র
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। দফায় দফায় সেখানে বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে এদিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অন্য জেলাগুলিতেও। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও সকাল থেকেই মেঘ রোদের খেলা অব্যাহত। হাওয়া অফিসের পূর্বাভাস শুক্রবার বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে পরপর ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখার দাপটে বৈশাখের তীব্র দাবদাহ থেকে রেহাই মিলেছে মানুষের। চাঁদিফাটা রোদ আর ঘামের হাত থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। গরমকালের তুলনায় আবহাওয়া বেশ মনোরমই। আর যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন তো রাতের তাপমাত্রা অনেকটাই পড়ে যাচ্ছে। তুলনামূলকভাবে কম থাকছে পরের দিনের তাপমাত্রাও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…