ফাইল : আলিপুর আবহাওয়া দফতর, নিজস্ব চিত্র
সন্ধে নামলেই ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। কোথাও কম, কোথাও বেশি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গত বৃহস্পতি ও শুক্রবার এমন আবহাওয়াই পেয়ে এসেছে। শনিবারও একই পূর্বাভাস রয়েছে তাদের জন্য। কলকাতায় বৃহস্পতিবার ভাল বৃষ্টি হলেও শুক্রবার ঠান্ডা ঝোড়ো হাওয়াই দিয়েছে বেশি। বৃষ্টি পড়েছে টিপটাপ। শনিবার কিন্তু ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ভাল বৃষ্টি। শুধু কলকাতা নয় এই পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্য।
শনিবার সকাল থেকেই কলকাতায় রোদ মেঘের লুকোচুরি অব্যাহত। পারদও ভয়ংকর কিছু নয়। গরম বরং শেষ ২ দিনের আবহাওয়ার দাপটে বেশ কিছুটা কম। রোদ কম থাকায় কষ্টও হচ্ছে কম। আর তারপর যদি শনিবাসরীয় সন্ধেয় বৃষ্টি নামে তবে তো সপ্তাহান্তের ক্লান্তি মুছে যাবে নিমেষে।
শনিবার কলকাতায় দুপুরে বৃষ্টি না হলেও দুর্গাপুর সহ সংলগ্ন এলাকায় ভাল বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ২ বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায়।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…