Kolkata

সন্ধের পর কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। অসম থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপের জেরে সেই মেঘ আরও জমাট বেঁধেছিল গত রবিবার। সেইসঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত বাড়তি অনুঘটকের কাজ করেছিল। সোমবার সকালের দিকে রোদ উঠলেও বেলা বাড়তে আস্তে আস্তে কলকাতার আকাশ মেঘে ছাইতে শুরু করে। সন্ধের দিকে কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

এদিকে সমুদ্রে জলোচ্ছ্বাস গত দু’দিন ধরেই অব্যাহত। বঙ্গোপসাগরের ধার ধরে পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত উপকূলে রয়েছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। কোনও সমুদ্রতটে পর্যটকদের স্নান করতে দেওয়া হচ্ছে না। গত শনি, রবিবারের পর সোমবারও সেই সতর্কতা বজায় রয়েছে। বরং এদিনের জলোচ্ছ্বাস গত দু’দিনের রেকর্ড ছাপিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এদিকে কলকাতার আকাশে মেঘের সঞ্চার কিন্তু অস্বস্তিতে লাগাম দিতে ব্যর্থ। বেলার পর একটাই সুবিধা হয়েছে। আকাশ মেঘলা থাকায় রোদে পোড়ার কষ্টটা ভোগ করতে হয়নি। কিন্তু ঘাম বা অস্বস্তি থেকে বিশেষ রেহাই মেলেনি সপ্তাহের প্রথম কর্ম দিবসে ব্যস্ত শহরবাসীর।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026