Kolkata

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

শনিবারের পর রবিবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। অসম থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত মেঘলা হয়ে রয়েছে। মাঝেমধ্যে রোদের দেখা মিলছে। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছেনা। মেঘ থাকায় মাথার ওপর ঝাঁঝাঁ করা রোদের প্রকোপটা কম। কিন্তু অস্বস্তি বজায় রয়েছে যথেষ্টই। ঘামও হচ্ছে। ফলে মেঘের আনাগোনা গরমের অনুভূতিতে লাগাম দিতে পারেনি। কেবল রোদ থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে।

এদিকে করমণ্ডল উপকূল জুড়েই মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। ফলে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূল জুড়ে মৎস্যজীবীরা সমুদ্রে যাচ্ছেননা। পর্যটকদেরও সমুদ্রে নামাতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে অনেক জায়গায় ওয়াটার স্পোর্টস। অনেকর জায়গায় সমুদ্র যথেষ্ট উত্তাল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026