ফাইল : আলিপুর আবহাওয়া দফতর, নিজস্ব চিত্র
গত শনিবারের পর রবিবারও সন্ধের পর ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় একটি ঘূর্ণাবর্ত। বাতাসে ঢুকে পড়েছে প্রচুর জলীয় বাষ্প। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রবিবার বৃষ্টি হলে সপ্তাহান্তের শেষ দিনটাও চুটিয়ে উপভোগ করতে পারবেন মানুষজন।
শনিবারের ঝড়বৃষ্টি আবহাওয়ার ভোল বদলে দিয়েছে। শনিবার রাতে দারুণ ঘুম হয়েছে শহরবাসীর। গরম থেকে মিলেছে অনেকটা রেহাই। সকালে ভাল রোদ উঠলেও একটা ঠান্ডা হাওয়া ছিল। প্রাণান্তকর গরম যাকে বলে, চৈত্র শেষের সেই গরম নেই। আবহাওয়া বেশ মনোরম। রবিবার যদি রাতে বৃষ্টি হয় তাহলে কাজের সপ্তাহ শুরুর আগের রাতটা তোফা ঘুমে কাটবে শহরবাসীর।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…