Kolkata

সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস

মাঘের শেষে বৃষ্টি হবে হবে করেও হয়নি। বরং তরতরিয়ে তাপমাত্রার পারদ চড়েছে। যার জেরে এই ভরা বসন্তেও দুপুরে রোদে থাকা দায় হচ্ছে। কিছুক্ষণ রাস্তায় কাটালে ঘাম ঝরছে। সেই অবস্থা থেকে কিছুটা হলেও চলতি সপ্তাহের মাঝামাঝি রেহাই মিলেছিল উত্তরবঙ্গের কয়েকটি জায়গায়। সেখানে বৃষ্টি হয়েছিল। দক্ষিণবঙ্গে কিন্তু সে অর্থে বৃষ্টির দেখা মেলেনি। তবে বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপের প্রভাবে গত সোমবার ভোররাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে কিছুটা হলেও বৃষ্টি পেয়েছিল দক্ষিণবঙ্গ। কলকাতাতেও সামান্য ঝিরঝিরে বৃষ্টি পেয়েছিলেন মানুষজন। তবে তা সামান্যই। গত সোমবার বেলা বাড়ার পর সেই আবহাওয়া উধাও হয়ে গিয়েছিল।

সপ্তাহের শেষে এসে ফের নতুন করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প হুহু করে ঢুকতে শুরু করেছে রাজ্যে। ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। যা থেকে আগামী সোম ও মঙ্গলবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চৈত্র, বৈশাখে কালবৈশাখী হয় এ বঙ্গে। ফাল্গুনের মাঝামাঝি পার করে সোম বা মঙ্গলবার বৃষ্টি হলে কী তা ঝোড়ো হাওয়া নিয়ে আসবে? কালবৈশাখী হবে? কালবৈশাখী হবে কিনা তা নিশ্চিত করে পূর্বাভাসে না বললেও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026