Kolkata

মাঘের শেষে বৃষ্টি নয়

উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার বঙ্গোপসাগরের ওপরও রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। এই দুয়ের জোড়া ফলায় মাঘের শেষে বৃষ্টির সম্ভাবনা উস্কে দিয়েছিল খামখেয়ালি আবহাওয়া। ফেব্রুয়ারি পড়তেই শুরু হয়েছিল পারদের উর্ধ্বগতি। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছিল। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল যা পরিস্থিতি তাতে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি। কিন্তু এদিন পূর্বাভাসে বদল আনল হাওয়া অফিস। সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস তুলে নিল তারা। বরং হাওয়া অফিস জানিয়ে দিয়েছে কোনও বৃষ্টি হবে না।

আবহাওয়া যে মতিগতি পাল্টেছে তা শুক্রবার সকালেই বোঝা গিয়েছিল। আকাশ ছিল পরিস্কার। রোদ ঝলমল। যে মেঘলা আকাশ একদিন আগেও ছিল, তা শুক্রবার উধাও। ফলে খনার বচন মেনে মাঘের শেষে বৃষ্টি বোধহয় আর হল না।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026