Kolkata

খনার বচন মেনে মাঘ শেষে বৃষ্টির সম্ভাবনা

যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। খনার বচন হিসাবে এই লাইন বঙ্গবাসীর প্রায় সকলেরই জানা। এই বচনের মর্মার্থও অতি সহজ। মাঘ মাসের শেষের দিকে বৃষ্টি হওয়া দেশের জন্য সুলক্ষণ। খনার সেই আদি অনন্ত বচন এবার হয়ত মিলতেও চলেছে। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস, এই সপ্তাহের শেষে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে।

উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আবার বঙ্গোপসাগরের ওপরও অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা জোড়াল। তবে প্রবল বৃষ্টি নয়। হাল্কা ও মাঝারি বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তরতর করে বাড়ছে তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি বেশি থাকবে পারদ। ফলে মধ্য মাঘ থেকেই গরমের অনুভূতি প্রকট হতে শুরু করেছিল। এখনও গরম যথেষ্ট। অনেকেই বাড়িতে ফ্যান বা এসি চালানো শুরু করেছেন। বাতাসে জলীয় বাষ্পও ঢুকতে শুরু করেছে। সবমিলিয়ে সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সবদিক থেকেই জোড়াল হচ্ছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026