Kolkata

এখনই কনকনে ঠান্ডা নয়, বাড়বে কুয়াশা

রাজ্যের দুদিকে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলে বাতাসে ঢুকছে জলীয় বাষ্প। যার জেরে উত্তুরে ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে সামনের কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। তেমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। সবে শীতল অনুভূতি বঙ্গবাসীর মনে খুশির আবহ তৈরি করতে শুরু করেছিল। কিন্তু সে সুখ বেশিদিন সইল না। যা পরিস্থিতি তাতে রাতের দিকে তাপমাত্রা কমা দূরে থাক উল্টে বাড়বে। ফলে বড়দিনের আগে যে জাঁকিয়ে ঠান্ডার প্রত্যাশা বাঙালি করছিল তা নিয়ে বড়সড় প্রশ্ন আছে।

এমনিতেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া বাধা পেয়েই চলেছে। তারমধ্যে ঘূর্ণাবর্তের নয়া উপদ্রব। জানুয়ারির তৃতীয় সপ্তাহ পার করলেই কলকাতা থেকে শীত টাটা করে বিদায় নেয়। অর্থাৎ আর মাত্র ১টা মাস কনকনে শীতের পরশ গায়ে মাখার সুযোগ। সেটাও এভাবে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝারা কেড়ে নিলে আর পড়েটা থাকে কী? বাঙালির ঘরে ঘরে সে প্রশ্ন।

এদিকে আবহবিদরা জানিয়েছেন ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়েই কুয়াশার দাপট প্রবলভাবে বাড়বে। সূর্যের দেখা মিলতে বেলা গড়িয়ে যেতে পারে অনেক জায়গায়। দৃশ্যমানতা কম থাকায় যাতায়াতেরও অসুবিধা হবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026