Kolkata

ভিজল মহাষ্টমী, বাকি ২ দিন কেমন কাটবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

মহাষ্টমীতে মেঘ, বৃষ্টি পিছু ছাড়ল না। ষষ্ঠী, সপ্তমীতে ঝলমলে দিন থাকলেও মহাষ্টমীতে বদলে গেল আবহাওয়া। নবমী, দশমী কেমন কাটবে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

পুজোর আগে কি এবার একটা নতুন ট্যাগ লাইন বাঙালি জীবনে যুক্ত হবে? অন্য সবকিছুর সঙ্গে পুজোয় চাই নতুন বর্ষাতি! যা পরিস্থিতি তাতে একটা করে নতুন বর্ষাতিও এবার থেকে পুজোয় হয়তো কিনে রাখবেন বঙ্গবাসী।

এবার ষষ্ঠী, সপ্তমীতে রেহাই মিললেও, মহাষ্টমীতে ফিরল বৃষ্টি। ভিজল কলকাতা। ভিজল শহরতলী। মহাষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি শেষ করার পরই শুরু হয় বৃষ্টি। ফলে অনেক জায়গায় সন্ধিপুজোর আগেই বৃষ্টি শুরু হয়।

যাঁরা অষ্টমীতে ঘোরার পরিকল্পনা করেছিলেন, তাঁদের ছাতা হাতে বার হতে হয়। যা পুজোর দিনে অবশ্যই অস্বস্তিকর। মহাষ্টমীতে দক্ষিণবঙ্গের একাংশ ভিজলেও মহানবমীতে কিন্তু হাওয়া অনেকটাই বদলে যেতে পারে। কারণ আন্দামান সাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে।

যার শক্তিবৃদ্ধি হবে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে। এর জেরে মহানবমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি আরও বাড়বে বিজয়াদশমীর দিন। কলকাতায় বিজয়াদশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

শুধু কলকাতা বলেই নয়, বিজয়ার দিন দক্ষিণবঙ্গ জুড়েই ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কাই সত্যি হল।

মহাষ্টমীতে বৃষ্টি তাল কাটল শরতের আকাশের পেঁজা তুলোর মত মেঘে, রোদ ঝলমল আকাশে দুর্গাপুজোর আনন্দে। এবার পুজো আগে হওয়ায় বৃষ্টি থেকে রেহাই না পাওয়ার একটা সম্ভাবনা ছিলই। সেটাই সত্যি হল।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026