State

মকরসংক্রান্তিতে ঠান্ডা কি বাড়বে, নাকি গরমে কাটবে, মিলল পূর্বাভাস

সোমবার থেকেই শুরু হয়ে গেছে পালন। মঙ্গলবার খাতায় কলমে পালিত হতে চলেছে মকরসংক্রান্তি। ওইদিন কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে, নাকি গরমেই কাটবে পৌষপার্বণ।

দেশজুড়ে পালিত হতে চলেছে মকরসংক্রান্তি। পৌষ মাসের শেষ দিনটা দেশের সব প্রান্তেই ভক্তি, শ্রদ্ধা, পুণ্যস্নান, মন্দির পুজো দেওয়া এবং তার সঙ্গে নানাধরনের পারম্পরিক রীতি মেনে পালন করা হয়।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা কথা বহুকাল ধরে লোকের মুখে ঘোরে যে মকরসংক্রান্তি মানেই গঙ্গাসাগরের কনকনে হাওয়া। যদিও এমন কোনও কনকনে হাওয়ার দেখা এবার নেই। বরং সোমবার তুলনায় গরমই ছিল।

কনকনে ঠান্ডা উধাও হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে। কিন্তু আবহাওয়া তো দ্রুত বদলায়। তাই মকরসংক্রান্তিতে কি জাঁকিয়ে ঠান্ডা অপেক্ষা করছে? আবহাওয়া দফতর কিন্তু গাঙ্গেয় বঙ্গের জন্য এমন কোনও পূর্বাভাস দিচ্ছেনা।

বরং যে আবহাওয়া এখন বিরাজ করছে আগামী ৫ দিনে তার তেমন কোনও হেরফের হবেনা বলেই পূর্বাভাস। তার মানে সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও আগামী ৫ দিনে আবহাওয়ায় হেরফের তেমন হবেনা।

গঙ্গাসাগরেও এবার সেই প্রবল ঠান্ডার পূর্বাভাস নেই। বরং মকর স্নানের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশপাশে। যা কখনওই কামড় দেওয়া ঠান্ডা নয়। ফলে এবার গঙ্গাসাগরে ঠান্ডার জন্য প্রবল কষ্টের তেমন সম্ভাবনা নেই। অজয় নদের ধারে হওয়া কেন্দুলির মেলায় এবার পুণ্যার্থীরা পুণ্যস্নান করতে অপেক্ষাকৃত কম ঠান্ডা পাবেন।

এদিকে এদিন থেকে প্রয়াগরাজে শুরু হয়ে গেল মহাকুম্ভ মেলা। মকরসংক্রান্তির দিন রয়েছে সেখানে শাহি স্নান। যেদিন কয়েক কোটি মানুষ সঙ্গমে স্নান করবেন বলে মনে করা হচ্ছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026