State

বছর শেষে কেমন থাকবে আবহাওয়া, পার্টি কি জমবে, মিলল পূর্বাভাস

বছর শেষে কলকাতা সহ গোটা বাংলায় কেমন থাকবে আবহাওয়া। বছর শেষের পরিকল্পনা কি মাটি হবে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

বড়দিনে চিড়িয়াখানা থেকে ইকো পার্ক, নিক্কো পার্ক থেকে ভিক্টোরিয়া, ভিড়ে কমতি হয়নি। কম হয়নি মানুষের উৎসাহ। তবে অতি সামান্য বৃষ্টি আর মেঘে ঢাকা একটা ভিজে আবহাওয়া শীতের এই আনন্দের দিনটি কিছুটা হলেও মাটি করেছে।

গত ১০ বছরের মধ্যে এবারই উষ্ণতম বড়দিন পালন করলেন শহরবাসী। এমনই কি হতে চলেছে বছর শেষের রাত। কারণ শুধু কলকাতা বলেই নয়, এখন অন্যান্য জেলাতেও নানা জায়গায় নানা অনুষ্ঠান, মেলা, বিচিত্রানুষ্ঠান, খাওয়াদাওয়া, পিকনিকে বছর শেষের দিন আর নতুন বছরের শুরুতে মেতে ওঠে বাঙালি।

সেই দিনটা যদি রোদ ঝলমল শীতের আমেজে ভরপুর হয়, তাহলে তো সকাল থেকেই আনন্দটা ষোলোআনা চেটেপুটে উপভোগ করা যাবে। তাই কি পেতে চলেছেন বাংলার মানুষ? নাকি মাটি করবে আবহাওয়া।

এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে দক্ষিণবঙ্গে। কিন্তু তার পরে আবার ৩ দিন পারদ চড়বে। ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।

তাতে যা দাঁড়াচ্ছে তাতে বছর শেষটা বৃষ্টি বিঘ্নিত যেমন হবেনা, তেমন দারুণ ঠান্ডাও থাকবেনা। বরং কিছুটা গরম বছর শেষে অপেক্ষা করছে।

তাই বছর শেষে চুটিয়ে গরম পোশাক কতটা গায়ে চড়ানো যাবে তা নিয়ে কিছুটা হলেও সন্দেহ আছে। উত্তরবঙ্গেও একই পূর্বাভাস। বছর শেষটা তুলনামূলক গরমের মধ্যেই কাটাতে হবে উত্তরবঙ্গবাসীকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026