State

জন্মাষ্টমীতে সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, কতদিন চলবে এমন পরিস্থিতি

জন্মাষ্টমীতে রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা সেই তালিকায় ছিলনা। কিন্তু সোমবার সকাল থেকে কার্যত ভিজে একসা গোটা রাজ্য।

গত সপ্তাহের মধ্যভাগ থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে। যত সপ্তাহ শেষের দিকে এগিয়েছে ততই বৃষ্টি দাপট বাড়িয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে। যে তালিকায় কলকাতা ছিলনা।

কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু সব হিসাব গোলমাল করে সোমবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হতে থাকে। সকালের দিকে জন্মাষ্টমীর কেনাকাটা বৃষ্টিতে অনেকটাই মাটি হয়েছে।

হালকা নয়, যখনই বৃষ্টি হয়েছে ঝেঁপে নেমেছে। বেশিক্ষণ স্থায়ী না হলেও কিছুক্ষণের বিরতি দিয়ে ফের বৃষ্টি নেমেছে। আর এভাবেই দিন গড়িয়েছে।

জন্মাষ্টমী যাঁরা বাড়িতে পালন করেন তাঁদের বৃষ্টি ভেজা জন্মাষ্টমী কেটেছে। ছুটি থাকায় এদিন অনেকে পুজোর বাজার করার পরিকল্পনাও করেছিলেন। তাও মাটি করেছে বৃষ্টি। বৃষ্টির জন্য পুজোর বাজার এখনও সেভাবে জমছে না বলেই জানাচ্ছেন বিক্রেতারা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ২ দিনাজপুর ও কোচবিহার ছাড়া সর্বত্রই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৪টি জেলা দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026