State

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথায় কবে কতদিন চলবে এই বৃষ্টি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। জোড়া ফলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

সপ্তাহ শেষে রাজ্যের বিভিন্ন অংশ প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে। যার নেপথ্যে রয়েছে বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত। তার সঙ্গে যুক্ত হয়েছে একটি নিম্নচাপ। যা বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এই ২-এর মিলন এক অতি বৃষ্টির পরিবেশ তৈরি করেছে।

শনিবার দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি থেকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাই রবিবার ভাসতে পারে।

প্রায় একই পূর্বাভাস রয়েছে রাখিপূর্ণিমার দিনও। সোমবার রাখি। ওইদিন ২ বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। যে তালিকায় কলকাতাও পড়ছে।

মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। তবে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গ তুলনায় শুকনো থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি সর্বত্রই হতে পারে। আগামী মঙ্গলবার কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026