State

রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস, রথে কোথায় কেমন বৃষ্টি, জানাল হাওয়া অফিস

গোটা রাজ্যেই প্রায় আকাশ মেঘে ঢাকা। রবিবার রথযাত্রা উৎসব। ওইদিন আবহাওয়া কেমন থাকবে তা সকলেরই প্রশ্ন। রথের আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আকাশে মেঘের আনাগোনা লেগেই আছে। সে রাজ্যের সর্বত্রই। তবে শুক্রবার বৃষ্টির তেমন দেখা ছিলনা। বরং কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় রোদ ছিল ভালই। শনিবার অবশ্য সকালের দিকে রোদ থাকলেও পরে মেঘে ঢেকে যায় আকাশ। ফলে সকালের দিকে যে গরমটা অনুভূত হচ্ছিল, তা বেলায় ছিলনা।

রবিবার রথযাত্রা উৎসব। ছুটির দিন রথ। তাই উৎসাহ অনেকটাই তুঙ্গে। রথের আয়োজন শনিবার থেকেই শুরু হয়ে যায় অনেক বাড়িতে।

রথের দিন বৃষ্টি এক চিরাচরিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবারও কি তাই হবে? আবহাওয়া দফতর রাজ্য জুড়েই কোথায় কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। রথের দিন প্রবল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি।

এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার পর্যন্ত। তুলনায় তেমন বৃষ্টি পাবে না ২ দিনাজপুর ও মালদা। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ শনিবারও মেঘে ঢাকা থাকলেও ভারী বা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

সর্বত্রই বৃষ্টি হতে পারে। তবে তা হবে বিক্ষিপ্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিই পাবে দক্ষিণবঙ্গের সব জেলা। যাকে ঝেঁপে বৃষ্টি বলে তা রথের দিনেও হবেনা।

অল্প বৃষ্টিতেই রথ পালন করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। গাঙ্গেয় বঙ্গ হোক বা পশ্চিম প্রান্তের জেলা, সর্বত্রই একই আবহাওয়া বজায় থাকবে। রথের পরেও আগামী সপ্তাহের শুরুতে এমনই আবহাওয়া বিরাজ করবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026