State

প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে পর্যন্ত চলবে, কি বলছে আবহাওয়া দফতর

প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কবে পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলবে তাও জানিয়েছে দিয়েছে তারা। মঙ্গলবারও কি বৃষ্টি?

যদিও রোদই রয়েছে রবিবার সকাল থেকে। মাঝে মধ্যে আলতো মেঘের আনাগোনা। তবে রবিবার থেকে ঝড়বৃষ্টিরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য। দক্ষিণের সব জেলাতেই রবি ও সোমবার ঝড় হওয়ার কথা বলা হয়েছে।

ঝড়ের গতি হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি। রবিবার ও সোমবার প্রবল ঝড়বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই গণনা শুরু। সেদিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার বা সোমবারের মত ঝড়বৃষ্টির জায়গায় ওইদিন ঝড়ের সম্ভাবনা তেমন নেই।

কেবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যা হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ফলে মঙ্গলবারও বৃষ্টির জন্য তৈরি থাকাই ভাল। কেবল মঙ্গলবার বলেই নয়, বুধবারও ঝড় নয়, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর সেটাও সব জেলার জন্যই।

দক্ষিণবঙ্গে যখন এই পূর্বাভাস তখন মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে আরও ২ দিন ভারী বৃষ্টি হতে পারে।

ফলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গেই। দক্ষিণবঙ্গে ঝড় ও সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। এবার দেশে বর্ষার প্রবেশ ঘটেছে আগেভাগেই। রয়েছে বর্ষাকাল জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস। বাংলায় বর্ষা ঢোকা এখন নিছক সময়ের অপেক্ষা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026