State

বাংলায় বর্ষা কি ঢুকে পড়ল, কি বলছে হাওয়া অফিস

বর্ষার প্রবেশ ঘটেছে দেশে। তাও সময়ের আগেই। দেশে বর্ষা ঢোকার রাত থেকেই এ রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। তাহলে কি বাংলাতেও বর্ষা ঢুকে পড়ল?

আবহাওয়া দফতরের পূর্বাভাস প্রায় মিলে গিয়েছে। দেশে যেদিন বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছিল, তার একদিন আগে বর্ষার প্রবেশ ঘটেছে দেশে। কেরালা দিয়ে ভারতে প্রবেশ করেছে বর্ষা। এদিকে নির্ধারিত সময়ের দিন ৬ আগেই উত্তর পূর্ব ভারতেও বৃহস্পতিবারই বর্ষার প্রবেশ ঘটেছে।

এদিকে গত রাত থেকে এ রাজ্যেও বৃষ্টি শুরু হয়েছে। রাতভর বৃষ্টির পর সকালেও বৃষ্টি চলেছে। বেলার পর অবস্থা কিছুটা বদলায়। তবে মেঘে ঢাকা ছিল আকাশ। সব জেলার অবস্থাই কম বেশি এক।

তাই সকলের প্রশ্ন, বাংলাতেও কি বর্ষা ঢুকে পড়ল? আবহবিদেরা জানাচ্ছেন, এই বৃষ্টির পিছনে একাধিক কারণ রয়েছে। রেমাল ঘূর্ণিঝড় বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাড়িয়ে দিয়েছে। এছাড়া এ রাজ্যের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে এই বৃষ্টি হচ্ছে।

যা মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। এ রাজ্যে বর্ষা প্রবেশ তাই হয়নি। তবে ২ দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটার কথা। যার জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি আরও বাড়বে।

দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি হলেও তা বর্ষার প্রবেশের ফলে নয়। এখানে বর্ষা প্রবেশ করতে ৮ জুন হয়ে যাবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

ফলে এখন যে বৃষ্টিতে বিভিন্ন জেলা ভিজছে তাকে প্রাক বর্ষার বৃষ্টি বলা যেতেই পারে। এবার স্বাভাবিকের চেয়ে দেশে বেশি বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026