State

তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

একটি ঘূর্ণিঝড় যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তা আগেই জানা গিয়েছিল। তার তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা। অবশ্য তার আগেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

একটি ঘূর্ণাবর্ত হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ পরিস্থিতি ২২ মে তৈরি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ২৪ মের মধ্যে সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হবে।

তারপর সেটি আরও উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে এবং শক্তি বাড়াতে থাকবে। এরপর সেটির গতিপথ, তার শক্তি কোন পর্যায়ে পৌঁছয় সেদিকে নজর রাখছেন আবহবিদেরা।

তবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২৪ মে পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে ২৫ মে শনিবার বৃষ্টি বাড়বে। মৎস্যজীবীদের ২৩ মে থেকে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। ২৪ মে থেকে উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে বলেই মনে করছেন আবহবিদেরা।

সব মিলিয়ে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও আবার মাঝারি বৃষ্টিও হতে পারে। যে অসহ্য গরমে দক্ষিণবঙ্গ পুড়েছে এপ্রিল মাসে তাতে এখন ঝড়বৃষ্টির কথা শুনলেই সকলের মন খুশিতে ভরে উঠছে।

আর সেই বিভীষিকাময় গরম ফিরুক তা কেউ চাইছেন না। এই করতে করতে বর্ষা নেমে গেলে এ বছরের মত ওই গরম থেকে রেহাই বলেই মনে করছেন তাঁরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026