State

বৃষ্টির দিন বাড়ল, ফের গরম কবে, কতটা গরম, জানাল হাওয়া অফিস

একটা তোফা সপ্তাহ কাটিয়ে ফেললেন বঙ্গবাসী। এই বৃষ্টির মেয়াদ কিন্তু আরও বেড়েছে। ফের গরম কবে তারও ইঙ্গিত মিলেছে। কতটা বাড়বে গরম তারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

টানা ২৯ দিন বৃষ্টি নেই। টানা ১৭ দিন ধরে তাপপ্রবাহের দহন জ্বালা। চাতকের মত দক্ষিণবঙ্গের মানুষ অপেক্ষা করেছেন কবে আকাশ থেকে একটু জল পড়বে। পুরো এপ্রিল এক অতি ভয়ংকর গরমে পোড়ার পর অবশেষে মে মাসের শুরু থেকে আবহাওয়ায় বদল আসে।

গত সোমবার প্রবল ঝড়বৃষ্টির হাত ধরে শুরু হয় গরমে আপাত ইতি টেনে বৃষ্টির প্রাণ জুড়িয়ে দেওয়া স্পেল। সেই বৃষ্টি সোমবার পর্যন্ত বহাল থাকার বার্তা আগে ছিল।

শনিবার তা বদলে আবহাওয়া দফতর মানুষজনের আর একটু মন ভাল করে জানিয়ে দিল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তবে বুধবার সব জায়গায় বৃষ্টি হবেনা।

বুধবারের পর বৃষ্টির তেমন আশা নেই। গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত গরম বাড়তে পারে। হাওয়া অফিসের এই গরম বাড়ার পূর্বাভাসেও খুশি বঙ্গবাসী।

কারণ ৩ থেকে ৪ ডিগ্রি পারদ উত্থান হলেও তা কিন্তু সেই ৪০ ডিগ্রি পার করবেনা। ফলে এপ্রিল মাস জুড়ে যে অসহ্য দাবদাহ সহ্য করতে হয়েছে বঙ্গবাসীকে সেই আতঙ্কের প্রহর ফিরছে না। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলার জন্যই আগামী সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার প্রায় পুরো দিনই মেঘে ঢাকা থেকেছে আকাশ। মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে। ঝেঁপে বৃষ্টি না হলেও মনোরম বাতাস সারাদিনই বয়েছে। বৈশাখ শেষে এমন নির্মল ভেজা বাতাসে মানুষ কিন্তু সপ্তাহ শেষটা চুটিয়ে উপভোগ করছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026