State

তীব্র দহন জ্বালার মধ্যেই অবশেষে এল বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে পুড়ছে বাংলা। অসহ্য গরমের মাঝে বৃষ্টির জন্য চাতকের মত আকাশের দিকে চেয়ে সকলে। অবশেষে মিলল সেই বার্তা।

বাংলার দক্ষিণ অংশ এপ্রিলে এমন টানা আগুনে গরম দেখেনি। প্রতিদিনই তাপপ্রবাহ চলছে। বেলা একটু বাড়ার অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে আগুন গরম। সেই গরম সূর্য ডোবার পরও পুরো দস্তুর বজায় থাকছে। যাঁদের এসি রয়েছে তাঁদের কিছুটা রেহাই।

কিন্তু কেবল ফ্যানের হাওয়ার ভরসায় যাঁরা দিন কাটাচ্ছেন, তাঁদের দিন কাটানোই এখন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। না ঘুমোতে পারছেন। না সময় কাটছে। এদিকে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই। গরম থেকেও রেহাই নেই।

এই পরিস্থিতিতে অবশেষে এপ্রিল শেষে পৌঁছে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। শনিবার পর্যন্ত এই গরম বজায় থাকতে পারে।

রবিবার থেকে আবহাওয়ায় কিছুটা বদল আসার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে পারে রাজ্যে। এতে রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে বদল হবে আবহাওয়ায়। এই তীব্র দহন জ্বালা কিছুটা হলেও প্রশমিত হতে পারে।

তার আগে অবশ্য এই তাপপ্রবাহ থেকে রেহাই নেই। বৃহস্পতিবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ২ বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে লাল সতর্কতা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026